৩ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালে ১৭ রুটের বাস চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৭:১৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৭:১৩

শ্রমিকদের দ্বন্দ্বের জেরে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে ১৭ রুটের বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে টার্মিনালটি থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়। বিকাল ৩টায় ফের স্বাভাবিকভাবে ছেড়ে যায় বাস। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে হামলা পাল্টা হামলার অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। বাস বন্ধ থাকায় উল্লেখিত সময়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নবগঠিত বরিশাল জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু বলেন, সকালে বাস চলাচল তদারকিকালে লাইন সম্পাদক হান্নান মৃধার ওপর হামলা চালায় প্রতিপক্ষ কমিটির সভাপতি দাবিদার সুলতান মাহমুদের লোকজন। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

অপরদিকে সুলতান মাহমুদ দাবি করেন, তার অনুসারীর ওপর হামলা চালিয়েছে অপর কমিটির লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হন। দুইপক্ষ বাস টার্মিনালে অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেখানে। এর আগে সড়কের ওপর আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। দোষীদের গ্রেফতার ও বিচার না করা পর্যন্ত বাস চলাচল করবে না বলেও ঘোষণা দেয় দুই পক্ষ।

পরে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে আবারও বাস বন্ধ রাখার আল্টিমেটাম দিয়ে দুপুর ৩টায় বাস চলাচল শুরু হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উভয় গ্রুপকে বুঝিয়ে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য আবারও তাদের সঙ্গে বসা হবে বলে জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের