মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৬:১২আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৬:১২

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও ‘সৌজন্য’ ওষুধ বিক্রির দায়ে পাঁচ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জুলাই) দুপুরে নগরীর বান্দ রোড শের-ই বাংলা মেডিক্যালের সামনের ফার্মেসিগুলোতে আকস্মিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, আতাউর রাব্বী এবং মহিউদ্দিন আল হেলাল। সহায়তা করেন বিজিবির সদস্যরা।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও বিক্রির দায়ে বরগুনা মেডিক্যাল হলকে ২০ হাজার, পলি মেডিক্যাল হলকে ১০ হাজার, জাহানারা মেডিক্যাল হলকে ৩০ হাজার, মহসিন মেডিক্যাল হলকে ৩০ হাজার এবং রূপালী মেডিক্যাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে এ পাঁচ ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ উদ্ধার ও ধ্বংস করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি