শিবচরে যাত্রীবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৬

মাদারীপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৪:৪২আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:৪২

মাদারীপুরের শিবচরে মালামাল ও যাত্রীবাহী ট্রাক উল্টে খাদে পড়ার ঘটনায় নিহত বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবচরের আড়িয়াল খাঁ টোলে কর্মরত শ্রমিক মাদারীপুরের বাসিন্দা নির্মল কুমার (৩২), সোহান (৩৫) ও পুলক (৩০)। ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (২৮), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফ (২৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (২৬)।

হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক আড়িয়াল খাঁ নদের সেতুর টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোল প্লাজার সামনে রেলিং ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। মালামালের উপর ২০ জনের মতো যাত্রী ছিলেন। তবে অন্যরা বড় ধরনের কোনও আঘাত পাননি।

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় কর্মরতদের উপর উঠে পড়ে। এতে টোল প্লাজার তিন কর্মীসহ ছয় জন নিহত হয়।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ