দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে প্রথম স্ত্রীর মামলায় কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ০৮:৫১আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৮:৫১

বরিশালের বানারীপাড়া উপজেলা সদরের দিনমজুর স্বামীর ঘর ছেড়ে ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্মের প্রেমিককে বিয়ে করেন এক নারী। বিয়ে করে অনেকদিন অন্যত্র থাকার পর গত মঙ্গলবার দ্বিতীয় স্বামীর সঙ্গে বাড়ি ফিরেন তিনি। তবে বিপত্তি ডেকে আনেন দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রী। 

এ ঘটনায় ওই দিনই বানারীপাড়ায় থানায় মামলা দায়ের করেন প্রথম স্ত্রী। পুলিশ ওই রাতেই স্বামী ও দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করে। পরে বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন জানান, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। একই উপজেলার এক দিনমজুরের স্ত্রী ও এক সন্তানের জননীকে সে বিয়ে করে গত ফেব্রুয়ারিতে। বিয়ের পর তারা মাদারীপুরে গিয়ে শ্রমিকের কাজ করতে থাকে। মঙ্গলবার তারা বাড়ি ফিরলে প্রথম স্ত্রী প্রতিবাদ করেন।

এ সময় স্বামী তার প্রথম স্ত্রীকে মারধর করে। প্রথম স্ত্রীর ঘরে তাদের দুই সন্তান রয়েছে। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে প্রথম স্ত্রীকে দিয়ে অন্তত তিন লাখ টাকা ঋণ উত্তোলন করে আত্মসাতের অভিযোগx রয়েছে স্বামীর বিরুদ্ধে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে