বাড্ডায় গ্যাস বিস্ফোরণ: মা-বাবা-বোনের পর মারা গেলো শিশু মিথিলাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ০১:১৮আপডেট : ২৪ মে ২০২৫, ০১:২২

রাজধানীর বাড্ডায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচ জন দগ্ধের ঘটনায় মিথিলা (৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় শিশুটি। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিথিলার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে একই ঘটনায় শিশুটির মা মানসুরা বেগম (৩৫), বাবা তোফাজ্জল হোসেন (৪৫) ও বোন তানজিলা (৪) মারা গেছেন। বর্তমানে তার আরেক বোন তানিশা (১১) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

এর আগে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামে। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে একটি তিন তলা ভবনের নিচতলায় ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন।

/এআইবি/কেএইচ/এমএএ/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ