না বুঝে ফেসবুকে স্ট্যাটাস দিতে বারণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ১৫:২৮আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:২৮

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে এবং উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে অপতৎপরতা চালাচ্ছে স্বাধীনতাবিরোধী চক্র।

তিনি বলেন, দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে সরকার। তবে দেশবিরোধী চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে না বুঝে কোনও বিষয়ে স্ট্যাটাস দেওয়া ও শেয়ার না করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সেমিনারে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী