স্বামীকে হত্যার পর ঘরের সামনে দা হাতে বসেছিলেন স্ত্রী

ভোলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ১৭:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:৫২

ভোলা সদরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে নুর নাহার বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করে ভোলা মডেল থানা পুলিশ।

নিহতের নাম ফরহাদ হোসেন টিটব। তিনি ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পন্ডিতেরহাট পোল সংলগ্ন শিয়ালি বাড়ির বেলায়েত হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানায়, রাতে দ্বিতীয় স্ত্রী নুর নাহারের সঙ্গে ঘুমিয়ে পড়েন টিটব। সকালে বাড়ির দরজায় নাহারকে দা হাতে বসে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে ঘরে ঢুকে টিটবের রক্তাক্ত লাশ উদ্ধার করে। সেই সঙ্গে নুর নাহারকে গ্রেফতার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, টিটব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাকে পুলিশ একাধিকবার গ্রেফতার করেছিল। শনিবার রাতে মাদক সেবন করে ঘরে এসে স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেন নুর নাহার। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী