মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বরিশাল প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৫:৪১আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫:৪৪

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (৮ নভেম্বর) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাস (৫৫), কাঁচামাল ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাসচালক জাহাঙ্গীর মৃধা (৪৫)।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রি জানান, আজ সকাল ৬টার দিকে বাকেরগঞ্জের দিক থেকে একটি অটোরিকশা বরিশাল নগরীতে যাচ্ছিল। নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকসহ চার জন গুরুতর ‍আহত হন।

তাদেরকে ‍উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকি‍ৎসক অটোরিকশার যাত্রী নাসিরকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর ও মিরাজুলকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। নাসির নামে আরও একজন আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী