উজিরপুর থেকে নিখোঁজ দুই কিশোরী কুয়াকাটায় উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬:১৫

বরিশালের উজিরপুর থেকে নিখোঁজের চার দিন পর দুই কিশোরীকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। দুই কিশোরীকে নিয়ে আসার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। 

কিশোরীদের পরিবার জানায়, তারা দুই জন সপ্তম শ্রেণির ছাত্রী। গত ১০ নভেম্বর সকালে বাড়ি থেকে  বিদ্যারয়ে যাওয়ার জন্য বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে না পেয়ে এক কিশোরীর বাবা ওই দিন বিকালে উজিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আনিসুজ্জামান জানান, গত ১০ নভেম্বর দুই কিশোরী নিখোঁজের একটি জিডি করা হলে আমরা তাদেরকে বিভিন্ন ভাবে খুঁজতে থাকি। তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হতে পারি, তারা শুক্রবার কুয়াকাটায় আসে। পরবর্তীতে মহিপুর থানার সহযোগিতায় কুয়াকাটা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রেম সংগঠিত কারণে পালিয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গোয়েন্দা বিভাগের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। আজকে উজিরপুর থানা থেকে আসা টিমের কাছে চার জনকে হস্তান্তর করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী