লঞ্চে আগুনের ঘটনা তদন্তে ঝালকাঠি জেলা প্রশাসনের কমিটি

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ২৩:১৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩:১৮

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জহোর আলী।

তিনি বলেন, ‘শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আরও চার জন রয়েছেন। ইতোমধ্যে কমিটি তাদের কর্মকাণ্ড শুরু করেছেন। কমিটিকে লঞ্চ দুর্ঘটনার কারণ এবং কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এসব জানাতে বলা হয়েছে। আর লঞ্চের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রাথমিক ধারণা কতটা সত্য- তাও বের করতে বলা হয়েছে।’

জেলা প্রশাসক বলেন, ‘কমিটিকে সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। আশা করছি, ওই সময়ের মধ্যে সব তথ্য-উপাত্ত প্রতিবেদন আকারে তদন্ত কমিটি উপস্থাপনে সক্ষম হবে।’

সদরঘাট থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বরগুনার উদ্দেশে যাত্রা শুরু করে লঞ্চটি। এরপর থামে চাঁদপুর, বরিশাল ও দপদপিয়া ঘাটে। তিন ঘাটেই যাত্রীরা ওঠানামা করেছেন। দপদপিয়া থেকে লঞ্চটি ছাড়ে বেতাগীর উদ্দেশে। এর মাঝেই বাধে বিপত্তি। রাত ৩টায় সুগন্ধা নদীতে চলমান লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত। পানিতে ভাসমান এই যানে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান। প্রাণে বাঁচতে যাত্রীরা ঝাঁপ দিতে থাকেন সুগন্ধা নদীতে। এতে অনেকে প্রাণে বাঁচলেও এখন পর্যন্ত ৪০টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছেন অনেকে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

/এফআর/
সম্পর্কিত
দুই বাসের সংঘর্ষে নিহত ৯, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
এপস্টেইন ইস্যুতে প্রকাশ্য তদন্তের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
সাধারণ রক্ত পরীক্ষাতেই গুরুতর হার্ট ফেইলিউর শনাক্তে এআইয়ের সাফল্য
সাধারণ রক্ত পরীক্ষাতেই গুরুতর হার্ট ফেইলিউর শনাক্তে এআইয়ের সাফল্য
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা