সেশনজট নিরসনে মহাসড়কে শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১৫:২৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:২৭

সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সিঅ্যান্ডবি রোড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসিব ধ্রুব আহমেদ শাহ মাসুদ ও ওবায়দুল কবির এবং ৭ম ব্যাচের নেছার রাজন ও তৃনা দেবনাথসহ অন্যান্যরা। বক্তারা অনতিবিলম্বে এই দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনের আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

দাবির মধ্যে রয়েছে- সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ফলাফল প্রকাশের পর নম্বর ফর্দ প্রদান, প্রতি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ও রিকেট পরীক্ষার ফি সহনীয় মাত্রায় নির্ধারণ ও স্বতন্ত্র বোর্ড গঠন করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের