সুদের টাকার জন্য লাঞ্ছিত করায় দিনমজুরের আত্মহত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১৯:২১আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৯:২১

বরিশালের গৌরনদী উপজেলায় সুদের টাকার জন্য জনসম্মুখে লাঞ্ছিত করায় বিমল বাছার (৩৫) নামে এক দিনমজুরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ মার্চ) রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিমল বাছার উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মৃত শ্রী চরণ বাছারের ছেলে। ঘটনার পর থেকে গ্রাম্য সুদি মহাজন সোহেল চৌকিদার সপরিবারে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

বিমলের বড় ভাই বাবুল বাছার জানান, করোনার সময় কাজ না পাচ্ছিলেন না তার ভাই। এ কারণে গ্রামের সোহেল চৌকিদারের কাছ থেকে চড়া সুদে টাকা নেন। গত শুক্রবার রাতে সেই টাকা উত্তোলনের জন্য সহযোগীদের নিয়ে বিমলের বাড়িতে আসেন সোহেল। এ সময় বিমলকে লাঞ্ছিত করেন এবং পরিবারের নারী সদস্যদের অশালীন ভাষায় গালাগলি করে বসতঘরে তালা দেওয়ার হুমকি দেন।

তিনি বলেন, ‘জনসম্মুখে লাঞ্ছিত এবং অশালীন ভাষায় গালাগালির অপমান সইতে না পেরে আমার ভাই ওই দিন গভীর রাতে বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় রাতেই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তিনি মারা গেছেন।’

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী