দোকান ভেঙে খালে পড়লো যাত্রীবাহী বাস, পথচারী নিহত

ভোলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১৬:৫৪আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৬:৫৪

ভোলায় চরফ্যাশন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ভেঙে খালে পড়েছে যাত্রীবাহী বাস। এতে বাসচাপায় এক পথচারী নিহত ও বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ মোল্লা (৬৫) বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আবদুল মালেক ও মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল একটি যাত্রীবাহী। মুচিরপুল এলাকায় ব্রিজের কাজ চলায় বিকল্প সড়ক দিয়ে বাসটি ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। সেই সঙ্গে আবুল মিয়ার বাজার এলাকায় পথচারীকে চাপা দিয়ে দোকান ভেঙে খালে পড়ে যায়। এতে পথচারী নিহত ও বাসের ২০ যাত্রী আহত হন।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতরা চিকিৎসা নিয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী