হারিছার বাবা-মাকে শুভেচ্ছা জানালেন ডিসি, দিলেন অর্থ সহায়তা

বরিশাল প্রতিনিধি 
১১ এপ্রিল ২০২২, ০২:৪১আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০২:৪১

বরিশালের বানারীপাড়া উপজেলার রিকশাচালকের মেয়ে সাদিয়া আফরিন হারিছাকে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় বরিশাল শিশু পরিবার (বালিকা) হল রুমে শিশুদের মাঝে ইফতার ও পোশাক বিতরণ অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হারিছার বাবা মিজানুর রহমান ও মা রাজিয়া বেগম।

অনুষ্ঠানের শুরুতেই হারিছা ও তার বাবাকে সমাজ সেবা অধিদফতরের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। এর আগে হারিছা ও তার বাবা-মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এরপর শিশু পরিবার বালিকা হলরুমে শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক। পোশাক বিতরণ শেষে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন হারিছা ও তার বাবা-মা। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার ও প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ প্রমুখ।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, হারিছার মতো অদম্য মেধাবীদের প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিল থেকে সব ধরনের সহায়তা করা হবে। এছাড়া তার মতো শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তা চেয়ে শিক্ষামন্ত্রীর দফতরে আবেদন করা হবে।

এবার রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন হারিছা। কিন্তু অর্থ সংকটে থাকায় ভর্তি ও যাবতীয় খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে অর্থ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন