শ্বশুরের জানাজায় এসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৮ মে ২০২২, ১৫:১৬আপডেট : ১৮ মে ২০২২, ১৫:৩৫

বরিশালের উজিরপুর উপজেলায় কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেল নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলার ধামুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পাভেল ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান সিকদারের ছেলে।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন জানান, ঢাকার শ্যামপুর ও মতিঝিল থানায় পৃথক দুটি হত্যা মামলায় পাভেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২০১৩ সাল থেকে সে আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারে দেশের সব থানায় বার্তা দেওয়া হয়।

আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আপন চাচা ও শ্বশুর আবুল হোসেন সিকদারের জানাজায় অংশ নেবে পাভেল। বিষয়টি জানতে পেরে তাকে গ্রেফতারে প্রস্তুতি নেওয়া হয়। সকাল ১০টায় জানাজা শেষে ১১টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট দুই থানাকেও অবহিত করা হয়েছে।

উজিরপুর মডেল থ‍ানার ওসি আরশেদ ‍আলী বলেন, পাভেলকে গ্রেফতারের পর দুপুর ‍আড়াইটায় ‍আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে শ্যামপুর থানায় ‍আরও ‍একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী