সরকারের উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা নষ্ট: তাজুল ইসলাম

ভোলা প্রতিনিধি
২৯ মে ২০২২, ০৪:২৫আপডেট : ২৯ মে ২০২২, ০৪:২৫

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা নষ্ট হয়ে গেছে। তারা এখন আবোল তাবোল বলছে, ষড়যন্ত্র করছে। আপনাদের সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীতে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে।’

শনিবার (২৮ মে) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজ গোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা পরিষদ ও পৌরসভা আয়োজিত সুধী সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ চলে গেছে, খাদ্য ঘাটতি নেই, রাস্তাঘাট সব জায়গায় হয়েছে, পদ্মা ব্রিজ উদ্বোধনের অপেক্ষা করছে, চট্টগ্রাম কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল উদ্বোধনের অপেক্ষায় আছে। এগুলো বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারেনি।

স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও পৌর মেয়র মো. মোরশেদ।

আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে