সংঘবদ্ধ ধর্ষণের ৯ বছর পর দুই আসামির যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৯:৪৬আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:৪৬

বরিশালের মুলাদী উপজেলা থেকে অপহরণের পর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকালে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব কান্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে ফরিদ ও মৃত আবুল হোসেন খানের ছেলে খবির খান।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে মুলাদী উপজেলার টেম্পো স্ট্যান্ড থেকে ওই নারীকে অপহরণে করে আসামিরা। এরপর অন্য স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ওই দিন দুজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী।

তিনি আরও জানান, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর তাদেরকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন ওসি রিয়াজ হোসেন। ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী