পশুর হাটে দাম বেশি, বেচাকেনা কম

ভোলা প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৯:১৫আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৯:১৮

ঈদুল আজহাকে সামনে রেখে ভোলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার গরু-ছাগলের দাম একটু বেশি। দাম নাগালের বাইরে থাকায় হতাশা নিয়ে ফিরছেন অনেক ক্রেতা। জেলায় এবার ৯৩টি পশুরহাট বসছে। আর চাহিদার বিপরীতে এক লাখের বেশি পশু রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। 

সংশ্লিষ্টরা জানান, জেলার বিভিন্ন পশুর হাট দুপুরের পর থেকে জমে ওঠে। রাত ৮/৯ টা পর্যন্ত চলে বেচাকেনা। এসব হাটে ২১টি ভেটেনারি টিম কাজ করছে।

ভোলার বিভিন্ন হাট ঘুরে দেখা যায় বিক্রেতা ও খামারিরা বিপুল সংখ্যক গরু নিয়ে উপস্থিত হয়েছেন। এ বছর কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে। হাটগুলোতে সর্বত্রই ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়ও দেখা গেছে। তবে সে অনুযায়ী বেচাকেনা কম। জেলায় এবার ৯৭ হাজার ৫০০ পশুর চাহিদার বিপরীতে এক লাখ তিন হাজার পশু রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। তবে এ বছর হাটে ভারতীয় গরু দেখা যায়নি।

 ভোলার উল্লেখযোগ্য পশুরহাটের মধ্যে রয়েছে- পরানগঞ্জ, ভোলার হাট, ইলিশার হাট, বাংলা বাজার, ঘুইংগারহাট, কুঞ্জেরহাট, চরফ্যাশন ও তজুমদ্দিনের বিভিন্ন হাট। এসব হাটে ক্রেতারা বেশি ভিড় জমান।
 
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর পশুর দাম অনেক বেশি। 

অন্যদিকে বিক্রেতারা বলছেন, গরুর দাম একটু বেশি। পশুখাদ্য ও পরিবহন খরচ বাড়ায় দাম একটু বেশি। তা না হলে আমাদের লোকসানের মুখে পড়তে হবে।

জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল বলেন, ভোলায় এবার পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে। জেলায় ৯৭ হাজার ৫০০ পশুর চাহিদার বিপরীতে এক লাখ তিন হাজার পশু রয়েছে। যে কারণে কোনও সংকটের সম্ভাবনা নেই বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের