ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪ শতাধিক

ভোলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১২:৪৮আপডেট : ০১ আগস্ট ২০২২, ১২:৫২

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত জন আহতের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। এতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রবিবার (৩১ জুলাই) দিবাগত রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা করেন উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ জানান, দুই মামলায় নাম উল্লেখ করে ৭৪ জন ও অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আট জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

এদিকে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহতের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। 

প্রসঙ্গত, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রবিবার ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে আব্দুর রহিম নামে একজন নিহত হন। আহত হন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন। ঘটনাস্থল থেকে আট জনকে আটক করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী