মুক্তিযোদ্ধাসহ সাত জনের কঙ্কাল চুরি

বরিশাল প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০৭:০৫আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৭:১৫

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মাঝিবাড়ির পারিবারিক কবরস্থান থেকে এক মুক্তিযোদ্ধাসহ সাত জনের কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং দুই নারীর কঙ্কাল রয়েছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বিকালের দিকে বিষয়টি ধরা পড়ে। এরপর ওই বাড়ি থেকে থানায় খবর দেওয়া হয়। সেখানে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। এক মুক্তিযোদ্ধাসহ সাত জনের কবর থেকে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হেলাল উদ্দিন আরও বলেন, আমাদের ধারণা বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোরের মধ্যেই এ ঘটনা ঘটেছে। কবরস্থানে তেমন লোকজন আসা-যাওয়া না করায় কারও নজরে বিষয়টি আসেনি। পরে বিষয়টি ধরা পড়ে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি