১৪ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবলো দুই ট্রলার

পটুয়াখালী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১৭:২৪ আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৯:২৪

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৪ জেলেসহ এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকার সাগরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্য একটি ট্রলার গিয়ে সব জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা গ্রামে। তারা বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছেন, তাই তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। দুই ট্রলারে ১৪ জন জেলে ছিল। তাদের অন্য জেলেরা উদ্ধার করেছেন। তারা সুস্থ আছেন। ডুবে যাওয়া ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ইতোমধ্যে অন্য জেলেরা ট্রলার দুটির উদ্ধারকাজ শুরু করেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব