জলদস্যুর ভয়ে সাগরে ঝাঁপ, প্রাণ গেলো চাচা-ভাতিজার

ভোলা প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ১৫:২৯আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫:২৯

ভোলার চরফ্যাশন উপজেলায় জলদস্যুদের হামলা থেকে বাঁচতে ট্রলার থেকে সাগরে ঝাঁপ দিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে বঙ্গোপসাগরের মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) ও তার চাচা মিজান মাঝি (৪০)।

চরফ্যাশন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে মিজান মাঝিসহ ৮-১০ জন জেলে সাগরের শিবচর সীমানায় মাছ ধরছিলেন। এ সময় একদল দস্যু তাদের ট্রলারে হামলার চেষ্টা করে। দস্যুদের হামলার ভয়ে জেলে রাব্বী সাগরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেয়। উভয়ে নিজেদের ট্রলারের জালে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের লাশ উদ্ধার করেন অন্য জেলেরা। এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি