লিমনের বাবার ওপর হামলাকারীর ২ বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২

২০১১ সালে র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়ার লিমন হোসেনের বাবা তোফাজ্জল হোসেন আকনকে (৬০) পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় ইব্রাহিম হোসেন (৪৮) নামের একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। তিনি রাজাপুরের সাতুরিয়া এলাকার বাসিন্দা। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ে অপর পাঁচ আসামির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেন আদালত। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম. এ জলিল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।

মামলা সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে সাজাপ্রাপ্ত মো. ইব্রাহিমের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল লিমনের বাবা মো. তোফাজ্জেল হোসেন আকনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তোফাজ্জেলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তোফাজ্জেলের একটি হাত ভেঙে যায়। 

ঘটনার পর দিন লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। রাজাপুর থানার উপ-পরিদর্শক মাইনউদ্দিন মুন্না ২০১৯ সালের ২৭ মে ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৮ জনের সাক্ষী নিয়ে সোমবার এ রায় ঘোষণা করেন।

মামলার বাদী লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘২০১১ সালের ২৩ মার্চ দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম র‌্যাবকে মিথ্যা তথ্য দিয়ে আমার ছেলে লিমনকে গুলি করায়। আমাদের বসতবাড়ি থেকে থেকে উচ্ছেদ করতেই ২০১১ সাল থেকে ইব্রাহিম পেছনে লেগে আছে। সে র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতো। আল্লাহর কাছে হাজার শোকর এতদিন পর হলেও কিছু একটা বিচার পেয়েছি।’ 

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন আইন বিষয়ে পড়াশোনা শেষে বর্তমানে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন।

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে