রাতের আঁধারে লঞ্চের ধাক্কায় ডুবলো নৌকা, জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১৮:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮:৫৮

ভোলা সদরের ইলিশা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুই জেলেসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই সময় এক জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও অন্য এক জেলে নিখোঁজ হন। শনিবার (১ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর কন্দ্কপুর এলাকা থেকে নিখোঁজ জেলে কামাল জমাদারের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কন্দ্কপুর গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল জানান, শুক্রবার রাতে মেঘনা নদীর শাখা নদী ইলিশায় মাছ শিকারের সময় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুই জেলেসহ মাছ ধারার নৌকাটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী অন্য একটি নৌকার জেলেরা ইউছুফ নামের এক জেলেকে উদ্ধার করেন। তবে কামাল জমাদার নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের সদস্যরা শনিবার দুপুর ২টার দিকে মেঘনা নদীর কন্দকপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় কামাল জমাদারের লাশ উদ্ধার করেন। পরে পুলিশের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর কর হয়।

দুর্ঘটনাটি রাতের বেলায় হওয়ায় যাত্রীবাহী লঞ্চের নাম এবং কোন রুটে চলাচল করে তা কেউ বলতে পারেনি। স্থানীয়রা ধারণা করছে, ঢাকা-বরিশাল রুটের যেকোনও লঞ্চ দুর্ঘটনাটি ঘটিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী