জাপা নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আলটিমেটাম

পিরোজপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ০৫:০৫আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৩:৩২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি।

রবিবার (২ অক্টোবর) মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রভাষক মোতালেব হোসেনসহ বিভিন্ন নেতা-কর্মী।

বক্তারা জাপা নেতা শফিকুল ইসলামের ওপর নৃশংস হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। আর গেপ্তার করতে ব্যর্থ হলে দেশব্যাপী জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলন করবে বলে ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে তুষখালী থেকে মঠবাড়িয়া যাওয়ার পথে জমি ও ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় শফিকুলের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আলটিমেটাম

এ ঘটনায় আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে তুষখালী ইউপি চেয়ারম্যান ও মৎস্যজীবী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি শাহজাহান হাওলাদাদের ভাই নাসির হাওলাদারসহ ৭ জনকে অভিযুক্ত করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ঘটনার পরপরই নাসির হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে। পরে এ মামলায় নাসিরকে গ্রেফতার দেখানো হয়। নাসির হাওলাদার বর্তমানে কারাগারে রয়েছেন।

মঠবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম জানান, হামলায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

/এনএআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী