জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ ২০ পুলিশ আহত

বরিশাল প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ১৬:২২ আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬:২২

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ শিকারে বাধা দেওয়ায় মৎস্য কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালিয়েছেন জেলেরা। হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম পারভেজসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এই ঘটনায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ১২ জনের নাম উল্লেখ করে ও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আহত মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ বলেন, আজ ভোরে মেঘনা নদীর খালিশপুর সংলগ্ন এলাকায় ইলিশ শিকাররত জেলেদের আটক করতে অভিযান চালানো হয়। এ সময় জেলেরা নৌকার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁশ, লাঠিসোঁটা ও বৈঠা নিয়ে হামলা চালায়। তাদের এলোপাথাড়ি হামলায় আমিসহ ২০ পুলিশ সদস্য কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে কনস্টেবল মাহফুজ বেশি আহত হন। তাদের হাত থেকে রক্ষা পেতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

হিজলা থানার ওসি ইউনুস মিয়া বলেন, জেলেদের হামলার হাত থেকে রক্ষা পেতে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হামলাকারী জেলেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ধাওয়া করে ৯ জেলেকে একটি ট্রলারসহ আটক করে। এই ঘটনায় সকালে হিজলা থানার এসআই ফরিদুল ইসলাম বাদী হয়ে ৩১২ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব