বরিশালে ৩ হাজার বাড়িঘর বিধ্বস্ত, মাছ চাষিদের ক্ষতি ৮ কোটি টাকা

বরিশাল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ০২:১৯আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:১৩

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল জেলার ১০ উপজেলায় তিন হাজার ১৪১টি ঘর বিধ্বস্ত হয়েছে। একইসঙ্গে ঘের ও পুকুরের মাছ ভেসে এক হাজার ৪১৬ চাষির আট কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে এ তথ্য জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি বলেন, সবচেয়ে বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে হিজলা উপজেলায়। সেখানকার দুই হাজার ২০০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আগৈলঝাড়ায় ৩৫, গৌরনদীতে ১১৫, উজিরপুরে ১৫০, বানারীপাড়ায় ১০০, বাবুগঞ্জে ১০৫, মুলাদীতে ৬০, মেহেন্দিগঞ্জে ১৩২, বরিশাল সদর ও মহানগরে ৬০ এবং বাকেরগঞ্জে ১৮১টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, বরিশাল জেলায় প্রায় ৯০ হাজার ৬২১ জন দুর্গত মানুষকে শুকনো খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

মৎস্য অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল জেলায় এক হাজার ৮৪৩টি দিঘি, পুকুর ও ঘের ডুবে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক হাজার ৪১৬ জন খামারি। ভেসে গেছে ৫৮৫ মেট্রিক টন মাছ। এর মধ্যে পোনা ২৪ লাখ। ক্ষতির পরিমাণ প্রায় ছয় কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা। পোনা ভেসে গেছে ৫৪ লাখ টাকার। অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৯৯ লাখ টাকার। মোট ক্ষতি হয়েছে আট কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা।

/এলকে/এএম/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার