নাজিরপুরে আ.লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

পিরোজপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ০২:০৪আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০২:০৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা শহরে থাকা সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ওই মাঠেই এ সম্মেলন চলছিল।

আহত ব্যক্তিরা হলেন—উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ শেখ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস, প্রশান্ত কুমার হালদার, জুয়েল শেখ, আখতারুজ্জামান শিকদার, সুবোধ, এনামুল শেখ, জাকারিয়া ব্যাপারী, মো. শাওন, মেজবা হাওলাদার, সোহাগ মৃধা, নিক্সন ও জাকির হোসেন। গুলিবিদ্ধ আবদুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলি করা হয়েছে।  এতে মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ শেখের মাথায় গুলি লাগে।

নজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৌশিক সাহা বলেন, আহত আ. রশিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘আমি নিজে কাউকে গুলি করতে দেখিনি। তবে গুলি করা হয়েছে বলে কয়েকজন ডাক-চিৎকার দিয়েছে।  সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

শনিবার  সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি মনীন্দ্রনাথ মজুমদার।  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম প্রমুখ। নাজিরপুরে আ.লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

বিশেষ অতিথি ছিলেন—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মো. আনিসুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। সম্মেলনে নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানকে সভাপতি ও  দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ ব্যাপারীকে সাধারণ সম্পাদক করা হয়।

সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

বিশেষ অতিথি'র বক্তব্যে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র অবদানে পিরোজপুর জেলাসহ দক্ষিণ অঞ্চলের সামগ্রিক অবকাঠামো উন্নয়ন হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত আবারও দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বিএনপি-জামায়াতে'র উদ্দেশ্যে তিনি বলেন, আবার যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান, তাহলে জনগণ এর সমুচিত জবাব দেবে।

/এমএস/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন