মাঝ নদীতে এক লঞ্চকে আরেক লঞ্চের ধাক্কা, আহত ৫

ভোলা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ০৯:২৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:২৪

ভোলা থেকে ঢাকাগামী একটি লঞ্চকে আরেকটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় উভয় লঞ্চের পাঁচ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।

লঞ্চে ধাক্কা দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে সংঘর্ষের পুরো দৃশ্য দেখা যায়। যাত্রীবাহী দুই লঞ্চ হলো তাসরিফ-২ ও ফারহান-৫। দুটি লঞ্চই ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন ও আরিফ জানান, বেপরোয়া গতিতে চলছিল ফারহান-৫। এক পর্যায়ে পেছন থেকে তাদের লঞ্চে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তাসরিফ লঞ্চের পেছনের একাংশ ভেঙে যায়। এ সময় সুরমা (৮) নামে এক শিশুসহ ওই লঞ্চের তিন জন যাত্রী আহত হন। সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি করতে শুরু করেন। বিকট শব্দে শিশুরা ঘুম থেকে চমকে ওঠে।

সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে

ফারহান-৫ লঞ্চের যাত্রী রাকিব হোসেন শাহীন জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতি নিয়ে তাসরিফ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে দুই নারী আহত হয়েছেন। এ সময় যাত্রীরা কান্নাকাটি করতে শুরু করেন। ক্ষুব্ধ যাত্রীরা লঞ্চের স্টাফদের ওপর চড়াও হন। 

তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম জানান, ফারহান লঞ্চ খামখেয়ালি করেই তাদের লঞ্চে ধাক্কা দেয়। এতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

এ ঘটনায় অভিযুক্ত লঞ্চ ফারহান-৫ এর মাস্টারসহ কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী