প্রতিশ্রুতি রাখেন না জনপ্রতিনিধিরা, ক্ষোভে মেম্বার প্রার্থী হলেন ভিক্ষুক

ভোলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ২২:১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২২:১১

ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল জলিল নামে এক ভিক্ষুক।

আবদুল জলিলের অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় হলে প্রার্থীরা জনসাধারণকে প্রতিশ্রুতি দেন, তারা নির্বাচনে জয়ী হতে পারলে মানুষের পাশে এসে দাঁড়াবে। সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু নির্বাচনে জয়ী হলে প্রতিশ্রুতি রাখেন না। তাদের আচরণে ক্ষুব্ধ থেকে প্রার্থী হয়েছেন তিনি।

আগামী ২৯ ডিসেম্বর এই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তালা প্রতীক নিয়ে লড়ছেন আবদুল জলিল। বর্তমানে সকাল-সন্ধ্যায় গণসংযোগসহ প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। আবার অনেকে প্রার্থী হিসেবে তাকে বাঁকা চোখে দেখছেন। এসব পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন আবদুল জলিল। 

প্রার্থী হওয়ার বিষয়ে আবদুল জলিল বলেন, ‘ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটে আসেন প্রার্থীরা। কিন্তু নির্বাচনে জয়ী হলে দেখা যায় তার উল্টো। গরিবরা কিছু পায় না। বড়লোকদের সব ধরনের সুযোগ-সুবিধা দেন জনপ্রতিনিধিরা। সেই ক্ষোভ থেকে প্রার্থী হয়েছি আমি।’

জয়ী হতে পারলে গরিব মানুষের সেবা করবো উল্লেখ করে আবদুল জলিল বলেন, ‘জয়ী হলে সুখে-দুঃখে মানুষের পাশে থাকবো। এলাকার উন্নয়ন করবো। ভোট যাতে সুষ্ঠু হয়, প্রশাসনের কাছে সেই দাবি জানাচ্ছি। আমার প্রতীক তালা। সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

ভোটারদের মধ্যে অনেকে আমাকে স্বাগত জানিয়েছেন দাবি করে এই প্রার্থী বলেন, ‘অসহায় ও গরিব মানুষের সেবা করতে সদস্য পদে প্রার্থী হয়েছি। কারণ গরিবের ব্যথাটা ভালোভাবে বুঝি আমি।’

ভোটারদের কেউ কেউ বলছেন, ‘সরকারি নানা সুবিধাবঞ্চিত হওয়ায় প্রার্থী হয়েছেন আবদুল জলিল। তিনি জয়ী হলে অসহায় ও গরিব মানুষের সেবা করবেন। আমরা তাকেই ভোট দেবো।’

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী