জিয়া-খালেদা বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে: শাজাহান খান

বরিশাল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ১৬:০৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৬:০৭

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, ‘জিয়া ও খালেদা (জিয়াউর রহমান ও খালেদা জিয়া) সরকার আন্দোলন সংগ্রামের নামে বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা দেওয়ার পাশাপাশি ভাতা, আবাসন, সুদমুক্ত ঋণের ব্যবস্থাসহ পরিবার পরিজন নিয়ে জীবনযাপনে নানান সুযোগ সুবিধা দিয়েছেন।’

সোমবার (২ জানুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল বিভাগ সেক্টর কমান্ডার্স ফোরাম ‘মুক্তিযোদ্ধা ৭১’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমেদ এবং জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে এবং নৌকা প্রার্থীদের বিজয়ী করার জন্য নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রচার আহ্বান জানান শাজাহান খান। এ জন্য মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি-নাতনিদের প্রস্তুতি নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থেকে এ প্রচারে অংশগ্রহণ করতে বলেন।

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী