একসঙ্গে প্রাণ গেলো ২ চাচাতো বোনের

পটুয়াখালী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৩১

পটুয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল আড়াইটার দিকে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই বোন হলো- চিকনিকান্দির সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার মেয়ে মারিয়াম (৭) ও নিজাম মৃধার মেয়ে রাফিয়া আক্তার (৪)। তারা দুজনে আপন চাচাতো বোন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির আঙ্গিনায় মারিয়াম ও রাফিয়া একত্রে খেলছিল। পরে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তাদের বাবা-মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। পরে প্রতিবেশীরা তাদের দুজনকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, সুতাবাড়িয়া গ্রামে একই বাড়ির দুইটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন