‘শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বের বিস্ময়, তার ধারেকাছেও কেউ নেই’

পিরোজপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৩

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বের বিস্ময়। তার ধারেকাছেও কেউ নেই। তার মতো অসাম্প্রদায়িক রাষ্ট্র নেতা আমাদের সাব-কন্টিনেন্টে নেই। শেখ হাসিনা তার বাবার ঐতিহ্য ধারণ করেন। এখন সনাতন ধর্মালম্বীরা পুণ্যার্থে কোথাও যেতে চাইলে তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার সুযোগ রয়েছে।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

একটা সময় দেশে এমন অবস্থা হয়েছিল অত্যাচারে হিন্দুরা পূজা করতে পারতো না জানিয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘তখন ঘটপূজা করা লাগতো। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে হিন্দুরা নিরাপত্তাহীনতায় ছিল। বাড়িতে থাকতে পারতো না। হিন্দু সম্প্রদায়ের লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত-পা কেটে ফেলা হতো। এখন হিন্দু সম্প্রদায়ের লোকজন উচ্ছ্বাসের সঙ্গে পূজা উদযাপন করতে পারছেন।’

যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছেন ততদিন বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র থাকবে উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনার সরকার থাকলে সব সম্প্রদায়ের লোকজন নিরাপদে থাকেন। কাউকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হবে না। আপনার অধিকার নিয়ে আপনি থাকবেন। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। ৩০ লাখ শহীদের স্বপ্ন নিয়ে আপনি পৈতৃক ভিটায় থাকবেন। কেউ আপনার অধিকার কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ সব ধর্মালম্বীর। যারা এদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। সামনে নির্বাচন, সে সময় আপনাদের বাড়ি বাড়ি গিয়ে অসাম্প্রদায়িক সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করতে হবে।’

জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুুরঞ্জিত দত্ত লিটু ও প্রিয়ংকা সিকদার। 

/এএম/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষিত যুবকরাও মাছ ধরার জন্য নদীতে যেতে পারেন: উপদেষ্টা
যৌথ বাহিনীর অভিযানে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী