অসুস্থ বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২২ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামে ৬৫টি বছরের বৃদ্ধ বীরেন বৈদ্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত দেবেন বৈদ্যর ছেলে। এ ঘটনায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়েন তিনি। সকাল ৬টার দিকে তার মেজো মেয়ে পাপড়ি বৈদ্য বাবাকে ডাকতে গেলে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে ঘরের পেছনের নিম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে গ্রামবাসী জড়ো হন।

তিনি ‍আরও বলেন, পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিহতের মামা সুবোধ চন্দ্র হালদার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

মেয়ে পাপড়ি বৈদ্য জানান, তার বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন। তার ধারণা, অসুস্থতার কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব