বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০১ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১

বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোপারপাড় গ্রামে বৃদ্ধা মা সুশীলা রায়ের মামলায় গ্রেফতার করা দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে ‍আদালত।‍ সুশীলা ওই গ্রামের মৃত সুরেশ রায়ের স্ত্রী।

গ্রেফতাররা হচ্ছেন- সুরেশ রায়ের ছেলে বড় ছেলে শংকর রায় ও মেজ ছেলে ঝন্টু রায়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, নয় বছর আগে দিনমজুর সুরেশ রায়ের মৃত্যুর পর বড় ছেলে শংকর ও মেজ ছেলে ঝন্টু মায়ের ভরণপোষণ দেননি। তবে তারা বিভিন্ন সময় মায়ের কাছ থেকে টাকা ধার নেন। ওই টাকা চাওয়ায় ছেলে ও তাদের স্ত্রী ক্ষুব্ধ হয়ে মারধর করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ করা হলেও ছেলেরা কোনও বৈঠকেই উপস্থিত হননি।

তিনি আরও জানান, গত ৩ ফেব্রুয়ারি শংকর, ঝন্টু, একই বাড়ির তুষার রায়সহ অন্যরা নির্যাতন চালিয়ে বৃদ্ধাকে জখম করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলে ছেলে এবং ভাসুরের ছেলেরা বুধবার হামলা চালিয়ে তার ২ লাখ ৩৫ হাজার টাকার মালামাল নিয়ে যান।

এ ঘটনায় বুধবার বিকেলে সুশীলা নির্যাতনকারী ২ ছেলে, তাদের স্ত্রী, ভাসুরের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান মাজহারুল।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব