শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের সহ-সভাপতি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮

পটুয়াখালীতে শিক্ষিকাকে যৌন হয়রানির মামলায় কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ আগে শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাদী হয়ে বশিরের নামে কলাপাড়া থানায় মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় বশির প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির ওই শিক্ষিকার বাড়ির টয়লেটে গিয়ে লুকিয়ে থাকেন। পরে ওই শিক্ষিকা টয়লেটে গেলে তাকে যৌন হয়রানি করেন। এ সময় শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বশির পালিয়ে যান।

এ বিষয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকা ও তার পরিবারকে বশির বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ হয়। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন  বলেন, ‘এ ঘটনায় বশিরকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

/আরআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী