'মেয়েটাকে ভাগনের সঙ্গে বিয়ে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'

ভোলা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৬

ভোলার লালমোহন উপজেলার ডাওরি বাজারে নিজ দোকান থেকে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার দোকানে একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা আছে, 'আমার একমাত্র মেয়েটাকে ভাগনের সঙ্গে বিয়ে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'

ঝুলন্ত লাশ উদ্ধারের পর এই চিরকুট পেয়ে এটিকে আত্মহত্যা বলছে পুলিশ। ফলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ডাওরি বাজারের কালমা সু গ্যালারি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ীর নাম মো. খোকন বয়াতি। তিনি উপজেলার কালমা ইউনিয়নের কালমা গ্রামের পঞ্চত আলী বয়াতির ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে ডাওরি বাজারে কালমা সু গ্যালারি নামে জুতার দোকান চালিয়ে আসছিলেন। তার এক কন্যাসন্তান রয়েছে। তাকে উদ্দেশ্য করেই ‘আত্মহত্যার’ আগে চিরকুট লিখেছেন বলে দাবি পুলিশের।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাজাহান বলেন, 'খোকন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার দোকান থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে একমাত্র মেয়েকে উদ্দেশ্য করে লিখেছেন, 'আমার একমাত্র মেয়েটাকে ভাগনের সঙ্গে বিয়ে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, 'খোকন আত্মহত্যা করার সময় কালমা সু গ্যালারির শাটার নামানো ছিল। তবে তিনি ব্যবসায়িক লোকসান কিংবা পারিবারিক কোনও কারণে আত্মহত্যা করেছে কিনা সেটা স্পষ্ট নয়।'

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খোকনের পরিবারের কোনও অভিযোগ নেই। এজন্য বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি