ট্রাকে গাছের গুঁড়ি তোলার সময় রশি ছিঁড়ে ২ শ্রমিক নিহত

বরিশাল প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১০:০১আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০:০৮

বরিশালের গৌরনদীতে গাছের গুঁড়ি ট্রাকে তোলার সময় রশি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই শ্রমিক আহত হন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার শাওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার নরসিংহলপট্টি গ্রামের মফছের হাওলাদারের ছেলে শহীদ হাওলাদার (৪০) ও দক্ষিণ বিজয়পুর গ্রামের মোসলেম খানের ছেলে হারুন খান (৪৫)।

চাঁদশী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মেম্বর এসএম রাসেল মাহমুদ ও পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন বলেন, গাছ কাটার ৮ থেকে ৯ শ্রমিক সড়কের শাওড়া এলাকায় বড় কাটা গাছ ট্রাকে উঠাচ্ছিলেন। রশি ছিঁড়ে গাছের গুঁড়ির আঘাতে ঘটনাস্থলেই হারুন নিহত হন। এ সময় গুরুতর আহত তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে শহীদের মৃত্যু হয়। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, দুই পরিবার থেকে কোনও অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা। 

/আরআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের