দুই শিশুর বিয়ের ভিডিও অসত্য, মামলার কথা ভাবছে পুলিশ

ভোলা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৩, ২৩:২৪ আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২৩:২৪

ভোলার লালমোহন উপজেলায় দুই শিশুর বিয়ের ভিডিও অসত্য। আকিকা অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে দিয়ে বিয়ের গুজব ছড়ানো হয়েছে। এমন গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যারা এই ভিডিও ছড়িয়ে দিয়েছে তাদেরকে এই মামলার আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (০৬ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘দুই শিশুর বিয়ে হচ্ছে দাবি করে রবিবার কয়েকজন তরুণ একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। দুই শিশুর (সাত ও পাঁচ বছর) ভিডিও পোস্ট করে বিয়ে হচ্ছে বলে দাবি করেছেন তারা। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিভ্রান্তি সৃষ্টি হয়। এরপর পুলিশ খোঁজ নিয়ে দেখেছে, বিয়ের তথ্য সম্পূর্ণ অসত্য। বিভ্রান্তি ছড়ানোর জন্য ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। যারা ভিডিও পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে। ইতোমধ্যে বেশ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছি আমরা। দুই শিশুর পরিবারকে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তারা মামলা করলেও সেটি নেওয়া হবে।’

রবিবার সকাল থেকে ফেসবুকে ‘দুই শিশুর বিয়ে’ ক্যাপশনে একাধিক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দুই শিশুর বিয়ে হচ্ছে বলা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই ভিডিওতে দেখা যায়, দুই শিশু গায়ে হলুদের পোশাক পরে বসে আছে। তাদের গায়ে হলুদ দেওয়ার সময় বিয়ের গান বাজছে। পরে এটি ফেসবুকে ভাইরাল হয়।

ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বাকলাই এলাকার। শিশু দুটির পরিবারের সদস্যরা জানান, শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাইবোন। গত শুক্রবার ওই দুই শিশুর একজনের আকিকা অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে গায়ে হলুদের আয়োজন করা হয়।

শিশু দুটির চাচা জানিয়েছেন, দুষ্টুমি করে পরিবারের লোকজন ভাতিজার সঙ্গে ভাতিজিকে বসিয়ে দেন। আমাদেরই এক প্রতিবেশী সেটির ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, দুই শিশুর বিয়ে হচ্ছে। এরপর ভিডিওটি অনেকে শেয়ার করেছেন। এর মধ্য দিয়ে গুজব ছড়ায়।’

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব