পদ না পেয়ে ঝাড়ু হাতে বিএনপি নেতাদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১৩ মার্চ ২০২৩, ২০:৫৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২০:৫৬

বরিশাল নগরীর ২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ না পাওয়ায় ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিতরা। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের কুশপুত্তলিকা পোড়ান তারা।

সোমবার (১৩ মার্চ) বিকাল ৫টায় পদবঞ্চিতরা নগরীর ২নং ওয়ার্ডের আকন ভিলা এলাকা থেকে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নাজিরের পোল হয়ে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে পদ পেতে টাকা দাবির অভিযোগ তুলে বক্তব্য দেন পদবঞ্চিতরা। পরে সদস্য সচিব জাহিদুল কবিরের কুশপুত্তলিকায় আগুন দেন।

পদবঞ্চিত হানিফুল ‍ইসলাম সুমন দাবি করেন, ২নং ওয়ার্ডের বিএনপির ‍আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে পেতে জাহিদুল কবির তার কাছে টাকা দাবি করেছেন। ওই টাকা না দেওয়ায় অনেককে পদ দেননি।

তবে ‍এ বিষয়টি সত্য নয় বলে দাবি করে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, পদ না পেলেই ‍এমন অভিযোগ করা হয়। সে (সুমন) একজন মাদক বিক্রেতা। কিছুদিন আগে তার বোন ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে। জেনেশুনে কীভাবে একজন মাদক বিক্রেতাকে পদে রাখি। তাছাড়া এখানে কমিটি করেছেন টিম লিডাররা। তারা সুমনের নামও দেননি। এরপরও সুমনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে।

প্রসঙ্গত, রবিবার রাতে দলীয় কার্যালয়ে থেকে ২নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এ সময় সেখানে উপস্থিত দফতরের দায়িত্বে থাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে পদবঞ্চিতরা। রিপন সেখান থেকে সটকে রক্ষা পান।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী