‘যারা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই’

কুমিল্লা প্রতিনিধি
১২ মে ২০২৫, ২৩:১৮আপডেট : ১২ মে ২০২৫, ২৩:১৮

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘যারা ৪৭, ৫২ ও ৭১ কে অস্বীকার করে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ৩০ লক্ষ শহীদকে অস্বীকার করে, মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, যারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না- তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই।’

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন  বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সোমবার (১২ মে) লক্ষ্মীপুর বাজার মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি গঠন করেছিলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আর শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর দেশ নায়ক তা‌রেক রহমানের প্রতিচ্ছবি হ‌লেন জিয়াউর রহমান ও সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়া। যত ষড়যন্ত্রই হোকনা কেন ১৮‌ কো‌টি মানুষের ভা‌লোবাসায় তা‌রেক রহমান‌ ফিরবেন ও সরকার প্রধান হবেন।’

‌বিএন‌পির এ সম্মেলনে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর বিএন‌পির সভাপতি উৎবাতুল বা‌রী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাছ,‌ জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, জেলা বিএন‌পি‌ নেতা তাইফুর আলম,‌ জেলা বিএন‌পি‌ নেত্রী সা‌কিনা বেগম, বিএন‌পি‌ নেতা বীর মু‌ক্তি‌যোদ্ধা মাহাবুব চৌধুরী,‌ জেলা বিএন‌পি‌ নেতা কামরুল হুদা, বরুড়া উপজেলা বিএন‌পির সা‌বেক সহ-সভাপতি কাজী নাজমুস সাদাত সাধন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল জলিলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট ও দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের ৫১ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। এতে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আকবর। পয়ালগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাইকে ঘোষণা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে