অটোরিকশাকে বাসের ধাক্কা, দুই বোনসহ নিহত ৪

ভোলা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১১:২৮আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪:৫৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অটোরিকশাকে বাসের ধাক্কায় দুই বোনসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ওতোরুদ্দিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাওসার মাতব্বরের মেয়ে রিমা (১৭) ও তার চাচাত বোন জাহাঙ্গীর মাতব্বরের মেয়ে শিখা (১৭), একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫) এবং অটোরিকশা চালক আবদুল কাদের। 

নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অটোরিকশা চালক কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত  বলে জানান।

তিনি আরও জানান, বাসের ড্রাইভার আলামিনকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকা থেকে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি