ছেলের সমাবর্তন থেকে ফেরার পথে সড়কে গেলো বাবার প্রাণ

পিরোজপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১১:২৮ আপডেট : ২০ মার্চ ২০২৩, ১১:২৮

ছেলের সমাবর্তন শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুরের মঠবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্র (৬৫) নিহত হয়েছেন।

রবিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অবিনাশের বাড়ি মঠবাড়ীয়া উপজেলার সদর ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামে। তিনি মঠবাড়ীয়া শহরের আরামবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  

মঠবাড়ীয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বীর মুক্তিযোদ্ধা অবিনাশ তার স্ত্রী সহকারী শিক্ষিকা সাথী রায়কে নিয়ে রবিবার রাতে ইমা পরিবহন নামে একটি বাসে মঠবাড়ীয়ায় ফিরছিলেন। মঠবাড়ীয়া শহর থেকে দুইকিলোমিটার দূরে মিঠাখালী খান সাহেবের বাড়ির সামনের সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসাধীন অবস্থায় অবিনাশ মারা যান।

অবিনাশের প্রতিবেশী জিল্লুর রহমান জানান, অবিনাশ মঠবাড়ীয়া উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কমিউনিস্ট পার্টি পিরোজপুর জেলা কমিটির সদস্য ছিলেন। তার ছেলে অমিত মিত্র ঢাকার এআইইউবিতে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন। রবিবার অমিতের সমাবর্তন ছিল। সমাবর্তনে তার বাবা-মাও যোগ দেন। সমাবর্তন শেষে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। 

মঠবাড়ীয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

/আরআর/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব