এক ভাইকে কুপিয়ে হত্যা, আরেক ভাই নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ০২:১০ আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৫:৪৯

বরিশালের মুলাদী উপজেলার চাকলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় হেলাল উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন হেলালের ভাই কামাল।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ দুই ভাই ওই গ্রামের মো. সেলিমের ছেলে। এদিকে লাশ উদ্ধারে পুলিশকে বাধা দিলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া সেলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. বেল্লাল হোসেন জানিয়েছেন, চাকলা গ্রামের হাজী ও আকন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। সোমবার সন্ধ্যায় আকন গ্রুপের হেলালের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে হেলালকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হেলালের লাশ উদ্ধার করে নিয়ে আসার সময় হামলা চালায় আকন গ্রুপের লোকজন। তাদের হামলার হাত থেকে রক্ষা পেতে ফাঁকা গুলি ছোড়া হয়। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন নিহত হেলালের ভাই কামাল।

তিনি আরও জানান, মুলাদী থানা থেকে পুলিশের বড় একটি বহর নিয়ে স্পিডবোটযোগে ঘটনাস্থলে রওনা হয়েছেন থানার ওসি। ঘটনাস্থল মুলাদী উপজেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। গোসাইরহাট এলাকার সীমান্তে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব