শ্বশুরকে নিয়ে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন জামাই, প্রাণ গেলো ২ জনেরই

ভোলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ১১:৫৬ আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:৫৬

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যের পোল এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও জামাই নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. রাজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন- মো. মনির শরীফ (৫০) ও মো. আজগর আলী (৩০)। সম্পর্কে মনির শরীফ আজগর আলীর শ্বশুর হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জামাই চালাচ্ছিলেন। তারা দুজন তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তা রাজীব হোসেন বলেন, একটি মোটরসাইকেলযোগে তারা এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বৈদ্যের পোল সংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পার্শ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। যার ফলে বাই রোড থেকে মেইন সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও গাড়িটির চালক ও সহকারী পালিয়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব