ভারতে প্রশিক্ষণে গিয়ে ইউএনও’র মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
১১ জুন ২০২৩, ১৯:১৪আপডেট : ১১ জুন ২০২৩, ১৯:৩১

প্রশিক্ষণে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন (৪২)। এতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতের উত্তরাখণ্ডে মিড ক্যারিয়ার প্রশিক্ষণে থাকা অবস্থায় শনিবার (১১ জুন) রাতে তার মৃত্যু হয়। জেলা প্রশাসক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভারতীয় সময় রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভগ্নিপতি বরগুনার আমতলীর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন।

আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের ক্যাডার ছিলেন। বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টারের ছেলে তিনি।

প্রসঙ্গত, তিনি সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ৬ জুন ভারতে প্রশিক্ষণে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তার বাবা-মা, স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তান নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন। তার মৃত্যুর খবরে বাউফলে শোকের ছায়া নেমেছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতের আদেশ অমান্য: জামালগঞ্জের ইউএনওকে হাইকোর্টে তলব
আট ইউএনও’র বদলির আদেশ বাতিল
ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের