কয়লা এসেছে, আবারও উৎপাদনে ফিরছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালী প্রতিনিধি
২৩ জুন ২০২৩, ১৫:৫১আপডেট : ২৩ জুন ২০২৩, ১৬:২৬

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ। কয়লা আসায় বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে ফিরছে।

বৃহস্পতিবার (২২ জুন) রাত ৩টার দিকে জাহাজটি বন্দরে এসে পৌঁছায়। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, তাপ বিদ্যুৎকেন্দ্রটি বন্ধের পর এই প্রথম চালান নিয়ে আসা এমভি অ্যাথেনা জাহাজটি শুক্রবার বিকাল ৩টা নাগাদ লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু করেছে। রাতে কোনও এক সময় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়বে জাহাজটি। 

শনিবার (২৪ জুন) সকালে পুরো কয়লা খালাসের সম্ভাবনার কথা জানিয়েছেন পায়রার একটি দায়িত্বশীল সূত্র।

এর আগে কয়লা সংকটে গত ৫ জুন বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। শুক্রবার রাতে এটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। 

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান, সকাল থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়েছে। দুপুরে এসব লাইটার জাহাজ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছাতে পারে। এ কয়লা দিয়ে শনিবার রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আব্দুল হাসিব বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি ও ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হয়। ইতোমধ্যে বিশ্বব্যাংকের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা হয়েছে। রাতে কোনও এক সময় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়বে জাহাজটি। কয়লা আনলোড করা হলে ইউনিটগুলো চালু করতে পারবো।’

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
বারবার কয়লার দরপত্র বাতিলে লোকসানের শঙ্কায় আরএনপিএলের বিদ্যুৎকেন্দ্র
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের