রাতের আঁধারে মাঝ নদীতে জেলেদের ট্রলারে হামলা, গুলিবিদ্ধ ২

ভোলা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ১৭:১৯আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৭:১৯

ভোলার মেঘনা নদীতে জেলে ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়েছে। এ ঘটনায় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন ১১ জেলে। এদের মধ্যে গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ভোরে জেলার তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিনের মেঘনা নদীর আবদুল্লাহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম গুলিবিদ্ধ দুই জনের তথ্য নিশ্চিত করলেও প্রকৃত ঘটনার বিস্তারিত কোনও তথ্য জানাতে পারেননি।

গুলিবিদ্ধ দুই জেলে হলেন- নোয়াখালী জেলার চর আলেকজান্ডারের মো. সোহেল মাঝি (৩৫) ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মোহাম্মদ হোসেন (৩০)। আহত ১১ জনের মধ্যে তিন জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সোহেল মাঝির ট্রলারের মো. লিটন, হোসেন ও বেছু।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তায়েবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই জনের শরীরে ৭০-৮০টি ছোড়া গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

সোহেলকে উদ্ধার করে নিয়ে আসা জেলে রাসেল জানান, ভোর ৪টার দিকে তিনি দেখতে পান সোহেল তার জালে পেঁচিয়ে নদীতে ভাসমান অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিক তিনি তাকে উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সোহেল জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে একটি জলদস্যু বাহিনী তার ট্রলারে হামলা চালিয়ে ট্রলার থাকা ছয় জনকে নদীতে ফেলে ট্রলার ছিনিয়ে নিয়ে গেছে। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বাকি পাঁচ জনের বিষয়ে তিনি কিছুই জানেন না।

গুলিবিদ্ধ হোসেন জানান, তার ট্রলারেও একই জায়গায় জলদস্যুরা হামলা চালিয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনিসহ তার ট্রলারে সাত জন ছিলেন। তিনি বাকি ছয় জনের বিষয়ে কিছু জানেন না।

তাদেরকে হাসপাতালে দেখতে গিয়ে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জলদস্যুরা করেছে, নাকি এ ঘটনায় অন্য কেউ জড়িতে তা খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের