শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে দেশ: প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ১৮:১৪আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮:১৪

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‌‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে জাতিকে অভিভাবকশূন্য করে দেওয়া হয়েছিল। একইসঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে দেওয়া হয়েছিল। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সেই সংকট কাটিয়ে সঠিক পথে এগিয়ে যাচ্ছে দেশ।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে রাজাকারদের প্রতিষ্ঠিত করা হয়েছিল। তাদের গাড়িতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। সেই বিপন্ন বাংলাদেশকে ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে। তার ফলেই আজ উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ হয়েছে। এখনও দেশের মানুষকে ভালো রাখার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জেলা প্রশাসন ও সামজিক বন বিভাগ এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমান। 

/এএম/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী