আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই

ঢাবি প্রতিনিধি
১২ মে ২০২৫, ২০:৫০আপডেট : ১২ মে ২০২৫, ২১:০২

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আনন্দে রাজধানীর শাহবাগে গরু-ছাগল জবাই দিয়ে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ এবং ‘প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব)’ নামে দুটি প্ল্যাটফর্মের উদ্যোগে  ‘এরর ৪০৪: আওয়ামী লীগ নট ফাউন্ড’ নামে এই কর্মসূচি পালন করা হয়।

এই উপলক্ষে মুজিব, হাসিনা নামকরণ করে দুটি গরু এবং ওবায়দুল কাদের নামকরণ করে ছাগল জবাই করা হয়। আয়োজনে গরু ও ছাগলের মাংসের ভুনা এবং খিচুড়ি পরিবেশন করা হয়।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, সেই অন্যায়ের প্রতিবাদ এবং পতনের আনন্দ প্রকাশ করতেই তারা এই প্রতীকী কর্মসূচি পালন করছে।

পুনাবের দফতর সম্পাদক এহসান চৌধুরী বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পরও বিভিন্ন জেলা ও বিভাগে তাদের কার্যক্রম চলছিল। সেগুলো নিষিদ্ধ ছিল না। তাই আমরা টানা তিন দিন আন্দোলন করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করাতে সক্ষম হয়েছি।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই